ডিসক্লেইমার

GoldBD.io-তে প্রদর্শিত সোনা ও রুপার দামের তথ্য ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রদান করা হয়। আমরা স্বর্ণের বাজারদর সম্পর্কিত তথ্য সংগ্রহ ও উপস্থাপনের ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস অনুসরণ করার চেষ্টা করি। প্রদর্শিত মূল্য বাজার পরিস্থিতি, উৎসের তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে।

আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য সঠিক ও আপডেট থাকে। এজন্য আমরা প্রতিদিন ম্যানুয়াল বাজুস থেকে দাম চেক করে আপডেট দেই। তবে কোনো প্রযুক্তিগত সমস্যা, তথ্য আদান-প্রদানে বিলম্ব, নেটওয়ার্ক সমস্যা অথবা উৎসের তথ্য পরিবর্তনের কারণে সাময়িকভাবে দামের পার্থক্য দেখা দিতে পারে।

সোনা বা রুপা ক্রয়-বিক্রয়ের আগে ব্যবহারকারীদের নিকটস্থ জুয়েলারি প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য এবং বর্তমান বাজার পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

GoldBD.io-তে থাকা কোনো তথ্য, ক্যালকুলেটর, কনভার্টার বা আনুমানিক হিসাবের ভিত্তিতে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্তের জন্য GoldBD.io দায়ী থাকবে না। আমাদের Calculator ও Converter টুলগুলো শুধুমাত্র সহজ হিসাব বোঝার সুবিধার জন্য তৈরি করা হয়েছে; এগুলো কোনো চূড়ান্ত মূল্য নির্ধারণের মাধ্যম নয়।

আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত বিজ্ঞাপন, তৃতীয় পক্ষের লিংক বা বাইরের ওয়েবসাইটের কনটেন্টের উপর GoldBD.io-এর সরাসরি নিয়ন্ত্রণ নেই। তাই এসব তৃতীয় পক্ষের সেবা বা কনটেন্টের জন্য আমরা দায়ী নই।

GoldBD.io ব্যবহার করার মাধ্যমে আপনি এই Disclaimer-এর শর্তগুলো মেনে নিচ্ছেন।